২৬ হাজার কোটি টাকা ঋণ পাবে কৃষকরা

২২ জুলাই ২০২০, ০৬:১৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংকট পরিস্থিতিতে চলতি (২০২০-২১) অর্থবছরে কৃষকদের জন্য ২৬ হাজার ২৯২ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছে ব্যাংকগুলো। যা গেল অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। আজ বুধবার বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জুলাই) নতুন অর্থবছরের জন্য কৃ‌ষি ও পল্লী ঋণ এ নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ। সে অনুযায়ী, করোনা মহামারীর আর্থিক সঙ্কট মোকাবেলা এবং সরকারের কৃষি ও কৃষিবান্ধব নীতির সঙ্গে মিল রেখে দারিদ্র বিমোচন, ক্ষুধা-মুক্তি ও পল্লী উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে টেকসই অগ্রগতির প্রধান তিনটি ধাপ অর্জনে কৃষিতে ঋণপ্রবাহ বাড়ানো হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, বিগত ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগু‌লো মোট ২২ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে, যা গেল অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ বা এক হাজার ৩৭৫ কোটি টাকা কম। গেল অর্থবছ‌রে কৃ‌ষি ঋণের লক্ষ্যমাত্র‌া ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা।

কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে ঘো‌ষিত লক্ষ্যমাত্র‌ার ম‌ধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ঋণ বিতরণ করবে ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগু‌লো ঋণ দেয়ার লক্ষ্য ঠিক ক‌রে‌ছে ১৫ হাজার ২৪৭ কোটি টাকা।

নতুন ঋণ-কর্মসূচিতে গয়াল ও তিতির পাখি পালন, কন্টাক্ট ফার্মিংয়ের মাধ্যমে গরু মোটাতাজাকরণ, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এবং ঋণ নিয়মাচারে একর প্রতি ফসলের ঋণসীমা বিষয়টি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬