আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহত

১৭ জুলাই ২০২০, ১০:৫৮ PM

© ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে আমির হোসেন নামে সদর থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক এএসআই। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চান্দপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ অফিসারের নাম আমির হোসেন। তিনি ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানা এলাকার মুনতাজ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছে, বিকেলে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও মনিশংকর সাদা পোশাকে চান্দপুর গ্রামের ব্রিজের পাশে একটি মামলার আসামি ধরতে যায়। এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনিশংকর গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬