করোনা পরীক্ষা করা হবে সাহেদের

১৬ জুলাই ২০২০, ১০:২৫ PM

© ফাইল ফটো

প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তিনি নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করেছেন। সরকারি আইনজীবী আব্দুল্লাহ আবু এই তথ্য জানিয়েছেন।

মো. সাহেদ প্রকাশ্য আদালতে এই দাবি করলেও তার আইনজীবীকে জানিয়েছেন, তিনি এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

গোয়েন্দা পুলিশ বলেছে, গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষায় অভিযুক্ত সুস্থ ছিল এবং এখন মো. সাহেদ আদালতে বা আইনজীবীর কাছে যে বক্তব্যই দিক না কেন, তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

করোনাভাইরাসের ভুয়া পরীক্ষা এবং চিকিৎসায় প্রতারণার নানা অভিযোগে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত থেকে র‍্যাব মো. সাহেদকে গ্রেফতার করেছে। বুধবারই র‍্যাব তাকে গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

কোমরে দড়ি বেঁধে এবং হাত কড়া পরিয়ে মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গোয়েন্দা পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেছিল বৃহস্পতিবার সকালে। তার মাথায় হেলমেট এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল।

সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর বা পিপি আব্দুল্লাহ আবু জানিয়েছেন, চিকিৎসায় প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশ ১০দিনে রিমাণ্ডের আবেদন করেছিল। আদালত ১০দিন জন্যই রিমাণ্ড মঞ্জুর করেছে। এর শুনানির সময়ই মো. সাহেদ আদালতে নিজেকে করোনাভাইরাস আক্রান্ত বলে দাবি করেন।

তিনি বলেন, আদালতে সাহেদ শুধু বলেছে, সে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করেছি। আর বলেছে, আমি করোনার রোগী। একথাটাই বলতে পেরেছে। আর কিছু বলতে পারেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেওয়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ
  • ১১ এপ্রিল ২০২৬
জরিমানা-ভাঙচুর ব্যর্থ, বিষখালী তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি
  • ১১ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
close