করোনায় দেশে সুস্থ হওয়ার সংখ্যা ৮০ হাজার ছাড়াল

০৮ জুলাই ২০২০, ০১:৪৫ PM

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হলো। এদিকে করোনা সংক্রমনের পর আজ সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৮০ হাজার ছাড়াল।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বুধবার এমন তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে ও শনাক্ত বেড়েছে। মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫৫ জন। তবে গতকালের চেয়ে আজ বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি নমুনা।

দেশে ৭৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে টিকাদান চালু আছে। সবাই টিকা নিশ্চিত করতে কেন্দ্রে আসুন।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬