ইনকিলাব পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

২৭ জুন ২০২০, ০৮:২০ PM
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন © ফাইল ফটো

কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপলকে নিয়ে সংবাদ পরিবেশন করায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে জিডিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় পত্রিকাটির প্রতিবেদক সেলিম সরকারকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, দৈনিক ইনকিলাব পত্রিকায় মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপলু এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরে পত্রিকাটির এক প্রতিবেদক ও সম্পাদকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গুলশান থানায় ব্যারিস্টার সৌমিত্র সরকার বাদী হয়ে এ মামলাটি (নং-২২) দায়ের করেছেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ‘মামলায় অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬