ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি

২৫ জুন ২০২০, ০৫:২০ PM

© ফাইল ফটো

ঢাকাসহ দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বর্তমান দুজন ডিসিকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। বাকিগুলোতে প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ের সাতজন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এছাড়া, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে নোয়াখালীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close