ক্রিকেট দুনিয়ায় তোলপাড়! ‘২০১১ বিশ্বকাপ’ কিনে নিয়েছিল ভারত

১৮ জুন ২০২০, ০৫:৫৪ PM
ধোনি-সাঙ্গাকারা

ধোনি-সাঙ্গাকারা © সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে বলেছেন, ‘আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি।’

আলুথাগমাগে ২০১০-১৫ সাল পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদে ছিলেন। এখন আছেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি বলেন, সে সময়ের ঘটনা ফাঁস করতে চাইনি। ২০১১ তে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে কিছু জায়গা জড়িত ছিল।

অভিযোগ রয়েছে, তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ভারত শ্রীলঙ্কার কাছ থেকে এ বিশ্বকাপটি কিনেছিল।

বিষয়টি নিয়ে দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমানে যোগাযোগমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা একবার ২০১৭ সালে বলেছিলেন, ‘২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত। এটি স্পষ্টতই পাতানো ম্যাচ ছিল। ম্যাচটি হারের পর আমার মেজাজ খিচড়ে গিয়েছিল। সন্দেহ হচ্ছিল আমার। তিনি বলেন, ‘২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কী হয়েছিল সেটা অবশ্যই তদন্ত করা উচিত। সব এখন বলতে পারছি না। তবে একদিন বলব। এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত’।

২০১১ সালের দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে ভারতের পক্ষ নেতৃত্ব দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই জয় ভারতের কাছে স্মরণীয় হলেও লঙ্কানদের কাছে লজ্জাজনক।

এ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার করা ২৭৪ রান ভারত টপকেছিল ৬ উইকেট আর ১২ বল বাকি থাকতে। এটা ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ ছিল। তবে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে অবশ্য এমন দাবির বিপক্ষে সব সময়ই শক্তিশালি অবস্থান দেখা গেছে।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬