চলে গেলেন মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর এয়ার মার্শাল শিবপ্রসাদ

১৮ জুন ২০২০, ১১:৫৮ AM
এয়ার মার্শাল শিবপ্রসাদ

এয়ার মার্শাল শিবপ্রসাদ

একাত্তরের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর পক্ষ থেকে অসামান্য অবদান রাখা ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী আর নেই। যুদ্ধের সময় চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর হামলা চালিয়ে স্মরণীয় হয়ে আছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

বুধবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফেসবুকে এ বিষয়ে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ত্রিপুরা থেকে একমাত্র তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী (৯০) আজ পরলোকগমন করেছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রাজ্যের এই কৃতি সন্তানের মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান ১৯৭১ সালে চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের আত্মসমর্পণে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬