পিসিআর ল্যাবেও করোনা নেগেটিভ জাফরুল্লাহ

১৫ জুন ২০২০, ০৭:৩৮ PM

© সংগৃহীত

নিজেদের উদ্ভাবিত কিটের পর এবার পিসিআর ল্যাবের পরীক্ষাতেও করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। সোমবার (১৫ জুন) বিকাল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের ওই পোস্টে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনামুক্ত হলেও তিনি নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে।

ডা. জাফরুল্লাহ নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ভাড়া বাসায় যুবকের গলাকাটা মরদেহ, টিকটকার স্ত্রী নিখোঁজ
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রম…
  • ০৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের পাশে হাসনাত আব্দুল্লাহ
  • ০৪ মার্চ ২০২৬
বিএমইউতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন
  • ০৪ মার্চ ২০২৬
পরাক্রমশালী এক দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান
  • ০৪ মার্চ ২০২৬
টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের,…
  • ০৪ মার্চ ২০২৬