কওমি মাদ্রাসা ও আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন শেখ আবদুল্লাহ

১৪ জুন ২০২০, ১০:৫৮ PM

© টিডিসি ফটো

হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ কওমি মাদ্রাসা ও আলেম সমাজের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন। পরামর্শ নিয়ে কাজ করতেন। দেশের ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো শীর্ষ আলেমদের পরামর্শক্রমে সমাধানে চেষ্টা করেছেন।

আজ রবিবার (১৪ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি। একইভাবে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শোকবার্তায় আল্লামা শফী বলেন, শেখ আবদুল্লাহ নিজ জেলার গওহরডাঙ্গা মাদ্রাসায় যুগশ্রেষ্ট বুজুর্গ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরীর (রহ.) কাছে পবিত্র কুরআন হেফজের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। একই মাদ্রাসায় কওমি ধারায় পড়ালেখা করেন।

দলটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন উদার মনের মানুষ ছিলেন। মসজিদ-মাদ্রাসা ও ওলামায়ে কেরামের সঙ্গে ছিল তার সুসম্পর্ক। ওলামায়ে কেরামকে তিনি অনেক বেশি সম্মান ও মুহাব্বত করতেন।

তিনি বলেন, ওলামায়ে কেরামের প্রতি শেখ আবদুল্লাহ যথেষ্ট আন্তরিক ছিলেন। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম ও কওমি মাদ্রাসার জন্য তিনি যেসব কল্যাণের কাজ করেছেন মহান প্রভুর দরবারে এর উত্তম বিনিময় পাবেন।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬