জুলাইয়ে বন্ধ হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক, চাকরি হারাচ্ছেন ২ হাজার কর্মী

১৪ জুন ২০২০, ০৯:০৭ AM

দরিদ্র জনগোষ্ঠীদের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসির অধিকাংশ ক্লিনিক পহেলা জুলাই থেকে বন্ধ করে দেয়া হচ্ছে। এতে চাকরি হারাচ্ছেন এই ক্লিনিকগুলোর দুই হাজার কর্মী। এমন পরিস্থিতিতে আতঙ্কিত কর্মীরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

১৯৯৭ সাল দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে দেশের ৬৪টি জেলায় ৩৯৯টি সূর্যের হাসি ক্লিনিক নামে সরকারের সহযোগী সংস্থা হিসেবে তৃণমূলের প্রায় তিন কোটি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। আগে ক্লিনিকগুলো ২৬টি এনজিওর মাধ্যমে পরিচালিত হতো। ২০১৮ সাল থেকে এনজিওগুলোকে বিলুপ্ত করে ৩৯৯টি ক্লিনিকের মধ্যে ৩৬৯টি ক্লিনিক নিয়ে সূর্যের হাসি নেটওর্য়াক দায়িত্ব গ্রহণ করে। চলতি বছর দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এনজিও ফেডারেশন সভাপতি বেলাল আহমদ বলেন, যারা বাংলাদেশে তিন কোটি মানুষকে সেবা দেয় তাদের দুই তৃতীয়াংশ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে অনেকে বঞ্চিত হবে। এতে স্বল্পমূল্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারী নিম্নআয়ের ও হতদরিদ্র মানুষ বঞ্চিত হবে।

অন্যদিকে করোনা পরিস্থিতির মাঝে চাকরি হারাচ্ছেন দুই হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী। চাকরিহারা এই কর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মো. তাজ উদ্দিন বলেন, মানবতার মা, আপনি আমাদের এই সূর্যের হাসি ক্লিনিকের বেআইনি আদেশকে স্থগিত করে আমাদের চাকরিতে বহাল রাখবেন।

এদিকে ৩০ জুন থেকে দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সূর্যের হাসি নেটওয়ার্ক।

জামায়াতের নারী এমপির মনোনয়নে জুলাই শহীদের মা, তালিকায় যে ১৩…
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬