আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে নাসিম

০৯ জুন ২০২০, ০৪:৫১ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

তিনি জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শরীরে আমরা দ্বিতীয়বার করোনা টেস্ট করিয়েছি। এত তিনি করোনামুক্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। তার অবস্থার তেমন কোনো পরিবর্তন কিংবা অবনতি হয়নি। আর সেজন্য আমরা তাকে আরও ৭২ ঘণ্টা অবজারভেসনে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গতকাল সোমবার রাতে বৈঠক করেছেন তার মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি না হওয়ায় আশাবাদী বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওইদিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি ব্রেইন স্ট্রোক করেন। দ্রুত অস্ত্রোপচার করে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬