জেলায় জেলায় এখনই লকডাউন নয়

০৭ জুন ২০২০, ১০:৪৭ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে এবং দেশের নানা জেলা ও উপজেলা পর্যায়ে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। এ সংক্রান্ত প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো এলাকাই লকডাউন হচ্ছে না।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, শনিবার এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি মোকবেলায় পরীক্ষামূলকভবে ঢাকা শহরের দুটি স্থান এবং দেশের তিনটি জেলা লকডাউন করার প্রস্তাবনা দেয়া হয়।

তিনি বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদিত হয়নি। তাই লাকডাউন কবে কখন শুরু হবে সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। www.corona.gov.bd শীর্ষক একটি ওয়েবসাইটে ঢাকার বিভিন্ন স্থান এবং বিভিন্ন জেলা লকডাউনের যে তথ্য দেয়া হয়েছিল, ওয়েবসাইট থেকে সে তথ্য ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার ওই ওয়েবসাইটের তথ্য দিয়ে একাধিক গণমাধ্যমে লাকডাউন সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হলে জনমনে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়। যদিও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

প্রসঙ্গত, শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন জানিয়েছেন, সারা দেশে করোনাক্রান্ত এলাকাকে তিনটি জোনে ভাগ সংক্রান্ত একটি প্রস্তাব (রোববার) প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। এজন্য শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবটি পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে শিগগিরই তাতে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence