কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত দ্রুতগতির যানবাহন একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

নিহতরা হলেন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দিনায় রাস্তা পার হওয়ার সময় কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইবনে তাইম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী লরিচাপায় নিহত হন। তিনি চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে মুমূর্ষু অবস্থায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক লরিটি আটক করেছে।

বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ জহিরুল ইসলাম মইন ও মেহেরপুর জেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)। আহত হয়েছেন আরও একজন।

এ ছাড়া সকালে চৌদ্দগ্রাম বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাজেরা বেগম (৭০) নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর এলাকার মইদর আলীর স্ত্রী। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাবুদ্দিন ঘটনাগুলো নিশ্চিত করেছেন।

মহাসড়কের নানা স্থানে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলগুলোয় অনুসন্ধান চালিয়ে দোষীদের শনাক্তের চেষ্টা করছে।

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081