খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা

০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ PM
ষাঁড় কাটা জিহ্বা হাতে খামারি আকরাম হোসেন

ষাঁড় কাটা জিহ্বা হাতে খামারি আকরাম হোসেন © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটিচ খামারে দুর্বৃত্তরা রাতের আঁধারে দুই লাখ টাকার ষাঁড় গরুর জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগ নিয়ে এ কাণ্ড ঘটে।

খামারের মালিক আকরাম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজের খামারে গরু লালনপালন করে আসছেন। প্রতি কোরবানির ঈদে তিনি গরু বিক্রি করেন। তার খামারে ষাঁড় গরুসহ মোট সাতটি গরু রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গরুদের খাবার দিয়ে বাড়িতে যান আকরাম। রাত ৯টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর সাড়ে ৯টায় বিদ্যুৎ এলে খামারে গিয়ে তিনি দেখেন খামারের সবচেয়ে বড় ষাড়ের মুখ থেকে রক্ত ঝরছে। পাশেই পড়ে ছিল জিহ্বার অর্ধেক অংশ।

তিনি বলেন, ‘আমার সঙ্গে কারোর শত্রুতা নেই, তবু কেউ আমার এই সর্বনাশ করল। আমি কার কাছে বিচার চাই?’

উপান্তর না দেখে রাতেই তিনি ওই ষাঁড় এক লাখ টাকায় বিক্রি করেন।

এলাকার ফখরুল ইসলাম বলেন, ‘যদি শত্রুতা থাকত, খামার মালিকের সঙ্গে থাকতে পারত। গরুর সঙ্গে কারোর শত্রুতা কী? বিষয়টি খুঁজে দেখলে খামারিদের মধ্যে আতঙ্ক থাকবে না। এর একটা বিচার হওয়া উচিত।’

স্থানীয়রা বলছেন, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণে খামারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি পদে পুনর্নিয়োগ পেলেন অধ্য…
  • ২০ আগস্ট ২০২৬