আইসিইউতে আল্লামা শফী

০৭ জুন ২০২০, ০৯:৩৮ PM

© ফাইল ফটো

গুরুতর অসুস্থ অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন আল্লামা শফী। বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১৪ এপ্রিল আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা শেষে হাটাহাজারী ফেরেন তিনি।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence