করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮২৮

০৫ জুন ২০২০, ০২:৩১ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি জানান, ২৪ ঘন্টায় দেশের ৫০টি ল্যাবে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এদের মধ্যে দুই হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছেন।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৭৮১ জনে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন দুই হাজার ৪২৩ জন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬