আইনমন্ত্রীর করোনা আক্রান্তের খবর সত্য নয়

০৪ জুন ২০২০, ০৬:১৮ PM

© ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হকের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ।

বিবৃতিতে বলা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হননি। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বলা হয়েছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত সত্য হলো, বুধবার (৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬