করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম, হাসপাতালে ভর্তি

০১ জুন ২০২০, ১০:২৩ PM

© ফাইল ফটো

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা রয়েছেন।

আজ সোমবার বিকেলে নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

তিনি বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

জয় বলেন, আমরা একটু আগে ফল জানতে পেরেছি। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, এরআগে তার পরিবারের একজন সদস্য করোনাতে আক্রান্ত ছিলেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। তাতে সবার নেগেটিভ আসে। পরে আজ শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬