আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা উধাও!

০১ জুন ২০২০, ১০:৩১ AM

© প্রতীকী ছবি

রাজশাহীর তানোরে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান উধাও হয়ে গেছেন। এ ঘটনায় রবিবার (৩১ মে) ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া বাদী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

জানা গেছে, বিএনপি নেতা চেয়ারম্যান মমিন কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছেন। গত ১৫ মে গভীর রাতে চেয়ারম্যানের হাত ধরে রোজিনা বেগম তার স্বামীর বাড়ি ছাড়েন।

এরশাদ মিয়া জানান, তার স্ত্রী আলু বিক্রি করা তিন লাখ ৯০ হাজার টাকা ও সোয়া দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে পালানো স্ত্রীর বিরুদ্ধে থানায় হারানো জিডি করেছেন তিনি।

এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে। বাদী চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬