মাফ চেয়ে স্ট্যাটাস, দেড় ঘণ্টা পর মৃত্যু সাংবাদিকের

৩০ মে ২০২০, ০৮:৫৭ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। নিজের ফেসবুক ওয়ালে সবার কাছ থেকে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দেড় ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন তিনি। শনিবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, “আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।”

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন। ডা. সাগর জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সাংবাদিক আবুল হাসনাতকে সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের তিনি মারা যান। মহান আল্লাহ সাবেক এই ছাত্রনেতাকে জান্নাতবাসী করুন। আমিন।

তিনি জানান, উনার দুইদিন ধরে জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে দাফন কাজ সম্পন্ন হবে। সবাই দোয়া করবেন।

সাংবাদিক আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। এছাড়া ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬