ইউনাইটেডে ১২ অগ্নিনির্বাপক যন্ত্রের ৯টি মেয়াদোত্তীর্ণ

২৮ মে ২০২০, ১২:৫৫ PM

© সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে ১২টি অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে ৯টি মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও অগ্নিকাণ্ডের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিও ছিল বলে মন্তব্য করেছেন মেয়র।

বৃহস্পতিবার (২৮ মে) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাঁচটি মরদেহ উদ্ধার করে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬