৩১ মে থেকে চলবে গণপরিবহনও

২৭ মে ২০২০, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহনও চলবে। তবে স্বল্প যাত্রী নিয়ে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আজ বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদেরকে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ৩১ মে থেকে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে করোনার কারণে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিতে পারবে।

এর ফলে ফলে টানা দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে।

কর্মস্থলে যাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করতে পারবে। এছাড়া বয়স্ক ও গর্ভবতী নারীরা অফিসে যোগ দেবেন না বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যে সীমিত পরিসরে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। করোনা রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ৩০  মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয় বলেও জানান তিনি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close