ঈদের সেমাই নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

২৪ মে ২০২০, ০৯:৪০ PM

© সংগৃহীত

ঈদের সেমাই নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শাহীনুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেলতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, পার্বতীপুর থেকে সাইকেল চালিয়ে ঈদের সেমাই নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন শাহীনুর ইসলাম। চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় বলেন, বেপরোয়া ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শাহীনুর ইসলাম নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে কোনো অভিযোগ করেননি তারা।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬