১৪ কারণ দেখিয়ে যেকোনো জেলায় ভ্রমণ, অনলাইন পাস দিচ্ছে পুলিশ

২০ মে ২০২০, ০৮:৫৩ PM

বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু জরুরি প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দিচ্ছে। এজন্য নির্ধারণ করা হয়েছে ১৪টি কারণ।

অনলাইনে আবেদনের ঠিকানা (https://movementpass.police.gov.bd)। এই লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

মুভমেন্ট পাস এর জন্য কি কি লাগবে?
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয়পত্র
১০. নিজস্ব গাড়ি কি
১১. আপনার ছবি

যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচাবাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে কি কি ব্যবহার করা যাবে?
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহার করা যাবে। যাওয়া এবং আসার জন্য দু’টি আলাদা পাসের আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন করা হলে এপ্রুভড পাসের সফটকপি পুলিশ চেকপোস্টে দেখাতে হবে।

ট্যাগ: পুলিশ
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬