ঘূর্ণিঝড় আম্পানে দেশে প্রথম মৃত্যু

২০ মে ২০২০, ০৪:৫৫ PM

© বিবিসি

ঘূর্ণিঝড় আম্পানে দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ওই ব্যক্তি মারা গেছেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি দলের সদস্য ছিলেন তিনি।

জানা গেছে, একটি খাল দিয়ে যাওয়ার সময় দমকা হাওয়ায় তাকেসহ অন্যদের বহনকারী নৌকাটি দুলতে থাকে। এতে তিনি পানিতে পড়ে যান। পরে গামবুট ও গায়ে ভারি পোশাক থাকার কারণে আর উঠতে পারেননি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে উপকূলীয় এলাকা প্রায় ২৪ লাখ লোক আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে এবং উপকূলীয় জেলাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

পড়ুন: ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগে আম্পানের আঘাত, সুন্দরবনে তান্ডব (ভিডিও)

চট্টগ্রাম ও কক্সবাজারে জারি করা হয়েছে নয় নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ থেকে সাড়ে তিনশ’ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর গতি এখন ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে যখন আঘাত হানবে তখন আম্পানের গতি থাকতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার। আজ বিকেলে বা সন্ধ্যার দিকে এটি সুন্দরবন এলাকায় আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬