ঢাকার বাড্ডায় অসহায় মানুষের খাবার দিচ্ছেন হিজড়া সম্প্রদায়ের সদস্য মুনমুন © সংগৃহীত
করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছে হিজড়াদের একটি দল। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের নারীরা অন্য নারী বা পুরুষের মতো নয় বলে নানা বৈষম্যের শিকার হতে হয়। আর তা ভাঙতেই করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে হিজড়াদের দলটি।
হিজড়াদের সাহায্যকারী দলের একজন ২৮ বছর বয়সি মুনমুন। তিনি জানান, সুরক্ষা পোশাক, মাস্ক, গ্লাভস পরার পরও করোনাভাইরাসের ভয় তার থেকেই যায়। তারপরও সে সেই ভয়কে জয় করতে চায়।
তিনি বলেন, ‘মরতে আমাদের সকলেরই হবে, তবে ভালো কোনো কাজ করে যদি মারা যাই মানুষ আমাদের মনে রাখবে।’
প্রসঙ্গত, হিজড়া বা ট্রান্সজেন্ডার সমাজিকভাবে এখনো অবহেলিত হলেও বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
লকডাউনে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছেন তারা। যারা বাড়ির বাইরে বের হতে পারছেন না তাদের বাড়িতে প্যাকেট পৌঁছে দিচ্ছে কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার মতো কাজগুলো করছে তারা।