ঈদে বাড়ি ফেরার ভিড় বাড়ছে শিমুলিয়া ঘাটে

১৮ মে ২০২০, ১১:৪৭ AM

দক্ষিণাঞ্চলের ২৩ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের ছুটি কাটাতে ঢাকা ত্যাগ করে পদ্মা পাড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন । এর ফলে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। আজ সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে চোখে পড়ার মতো।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপ অত্যাধিক। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিকশা করে ঘাট এলাকায় আসছে। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছে, যাতে সকাল সকাল পদ্মা পাড়ি দিতে পারেন।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থানে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলে যাত্রীদের চাপ ছিল ঘাটে। তেমনি আজও সকল বাধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, কর্তৃপক্ষ চারটি ফেরি চলাচলের নির্দেশ প্রদান করেছে। এসব ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যে রকম চাপ রয়েছে, তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬