কেউ আসেনি লাশের কাছে, দাফন করলো যুবলীগ

১৭ মে ২০২০, ০১:২৩ PM
লাশের পাশে যুবলীগের সেচ্ছাসেবকরা

লাশের পাশে যুবলীগের সেচ্ছাসেবকরা

কুমিল্লার মুরাদনগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যাক্তির দাফন সম্পন্ন করেছে মুরাদনগর উপজেলা যুবলীগের ১১ সদস্য বিশিষ্ট একটি সেচ্ছাসেবক টিম। শনিবার বিকেলে উপজেলার ত্রিশ গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তি মারা যান। মৃত ব্যক্তির দাফন কাজে এলাকার কেউ এগিয়ে আসেননি। পরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিনের নেতৃত্বে গঠিত যুবলীগের সেচ্ছাসেবক টিম আইইডিসিআর ও ধর্মীয় নিয়মানুযায়ী ওই ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করে।

যুবলীগ সেচ্ছাসেবক টিমের অন্য সদস্যরা হলেন- আবুল বাশার, ইয়াসিন আরাফাত বাবু, মাহবুবুল আলম মামুন, নাছির হোসেন, আলাউদ্দিন বেপারী, মামুন চৌধুরী, ইয়াসির আরাফাত, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিন।

যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন বলেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী কাউকে দাফনে নিজ পরিবারসহ আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসতে চান না। তাই আমরাএমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে এ মানবিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটি হট-লাইন নাম্বার চালু করেছি। এই নাম্বারে ফোন করলেই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করেন, নিয়ম অনুযায়ী আমরা তার দাফনকার্য সম্পন্ন করব।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬