করোনা জয় করে কাজে ফিরলেন সোহরাওয়ার্দী হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী

১৬ মে ২০২০, ০৫:২৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ৪৭ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শনিবার (১৬ মে) কাজে যোগ দেন তারা। এ সময় সুস্থ হওয়ায় স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। অন্যান্য চিকিৎসকরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, করোনা আক্রান্তের মধ্য থেকে যারা সুস্থ হয়েছেন তারা আজ কাজে যোগ দিলেন। তারা আবার চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন। তারা তাদের মনোবল ধরে রেখে আবারও কাজে যোগ দিয়েছেন তাই তাদের স্বাগত জানিয়েছি। সারাদেশের অন্যান্য চিকিৎসকরাও তাদের দেখে অনুপ্রাণিত হবেন আশা করছি।

প্রসঙ্গত এপ্রিলের শেষের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপুল সংখ্যক কর্মীর করোনা আক্রান্ত হন। এত হাসপাতালটির প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ, পেডিয়াট্রিক বিভাগ আংশিক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুরোটাই লকডাউন করা হয়।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬