২৪ ঘণ্টায় রেকর্ড ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

১৬ মে ২০২০, ০৩:১৩ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ২৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত আরও ২৮ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে এ পর্যন্ত সর্বমোট ৩৬১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) সর্বোচ্চ সংখ্যক সদস্য রয়েছেন। এদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি হলেও ডিএমপির দুইজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬