রাজশাহীতে শিক্ষার্থীদের মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফ

১১ মে ২০২০, ১২:৫০ PM

© সংগৃহীত

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে বিপাকে পড়েছেন শহরের বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা। দেশে মহামারি এ পরিস্থিতিতে এবার রাজশাহীতে মেসে থাকা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করেছেন মেস মালিকেরা। জেলা প্রশাসক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১০ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও মেস মালিক সমিতির এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাস থেকে ৬০ শতাংশ ভাড়া প্রদান করতে হবে।

ইতোমধ্যে যেসব মেসের ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে সেই সব মেস এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে না বলে জানিয়েছেন রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

তিনি বলেন, যারা মওকুফ করেছে সেখানে ভাড়া দেওয়ার প্রশ্ন ওঠে না। যারা নিজে থেকেই মওকুফ করেছে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে উভয়পক্ষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, করোনার কারণে অনেকেই মেস ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছেন। কাজ বন্ধ থাকায় অনেকের অভিভাবক আর্থিক সংকটে ভুগছেন। এমন পরিস্থিতিতে মেসে না থেকেও ভাড়া দেয়ার কোনো যৌক্তিকতা নেই।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬