সরকারের কাছে ৫০০ কোটি টাকা অনুদান চায় কিন্ডারগার্ডেন এসোসিয়েশন

০৭ মে ২০২০, ০১:৫০ PM

© টিডিসি ফটো

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে কিন্ডারগার্ডেন স্কুলগুলোর শোচনীয় অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের কাছে ৫০০ কোটি টাকা অনুদান চেয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বৃহস্পতিবার ( ৭ মে ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুদান চেয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে। এসব স্কুলে লেখাপড়া করছে প্রায় ১ কোটিরও বেশি শিক্ষার্থী। এসব স্কুলগুলোতে শিক্ষক কর্মচারীর সংখ্যা রয়েছে প্রায় ৬ লাখ। বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের মাসিক বেতনের উপর নির্ভর করেই শিক্ষকদের বেতন ও বাড়িভাড়া পরিশোধ করতে হয়। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্বিসহ কষ্টে পড়ে গেছেন কিন্ডারগার্ডেন শিক্ষক ও কর্মচারীরা। পরস্থিতি স্বাভাবিক না হলে প্রধানমন্ত্রী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তাতে কিন্ডারগার্ডেন স্কুল শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে করুণ অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান বলেন, স্কুল খোলার পরও যে ছাত্রছাত্রীদের স্কুলে আসার কথা, খরচ বহন করার অপারগতার জন্য তারা হয়ত স্কুলে আসবে না। কারণ যেসব ছাত্রছাত্রী কিন্ডারগার্ডেনগুলোতে পড়াশোনা করে তাদের অধিকাংশ অভিভাবক নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ আয়ের লোক। এ দুর্যোগের পরে তাদের অনেকে সংসার চালাতেই অক্ষম হয়ে পড়বে। শহরে বসবাসকারী অনেকে তাদের স্ত্রী ছেলে-মেয়েদের গ্রামে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্ডারগার্ডেন স্কুলগুলো আরো বেশি সংকটে পড়ে যাবে এবং অনেক পরিচালক তাদের স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হবে। এ অবস্থায় আমাদের টিকে থাকার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক অনুদান একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ, যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন, সংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬