মালিবাগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

০৫ মে ২০২০, ১১:৩০ AM

রাজধানী মালিবাগ ডিআইটি রোডে বকেয়া বেতন পরিশোধের দাবিতে এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক পোশাক শ্রমিক। মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টা সময় ড্রাগন সোয়েটার কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবিতে এলাকার সড়ক অবরোধ করে তারা।

শ্রমিক বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এ পরিস্থিতি পুলিশ এসেও নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিক্ষোভকারীদের একজন বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ আন্দোলনে নেমেছে।

তথ্য অনুযায়ী, ড্রাগন গ্রুপ বাংলাদেশের অন্যতম একটি সোয়েটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এটিই প্রথম বাংলাদেশে সোয়েটার কারখানা প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিবছর প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে।

গ্রুপটি বিশ্বের সর্বোচ্চ সোয়েটার সরবরাহকারীর মধ্যে অন্যতম এবং এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সোয়েটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। গ্রুপটির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, যিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) -এর সাবেক সভাপতি এবং বাংলাদেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে ব্যাপক পরিচিত।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল এবং জাপানসহ ৩০ টিরও বেশি দেশে ড্রাগন গ্রুপ সোয়েটার রপ্তানি করে থাকে। ২০১৫ সালের ডিসেম্বরে আইপিও এবং স্পিনিং আইপিও অনুমোদন করা হয়েছিল।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close