সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গাজীপুরের করোনা আক্রান্ত ৩৭ জন

০২ মে ২০২০, ০৯:০০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন গাজীপুর জেলার ৩৭ জন রোগী। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার রয়েছেন।

আজ শনিবার জেলার সিভিল সার্জন অফিস সূত্র এ বিষয়ে জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানয়, এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘন্টায় ৯৮টি নমুনাসহ মোট ২৮৪৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় একজনসহ সর্বমোট ৩৩৩ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১১৫ জন, কালিগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন ও শ্রীপুর উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত দুইজন মারা গেছেন।

গাজীপুরের জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৭ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪ হাজার ১৫১ জন। যাদের মধ্যে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিন কোয়ারেন্টাইন শেষে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন ৩ হাজার ৬৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র্রে বর্তমানে কোনো ব্যক্তি কোয়ারেন্টাইনে নেই।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬