ফসল নয়, টেকনাফের পোকাগুলো পাতা খায়

০২ মে ২০২০, ০৭:৪৫ PM

© ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে দেখা দেয়া ঘাসফড়িং প্রজাতির পোকাগুলো পঙ্গপাল নয়, এটি এক জাতীয় পতঙ্গ। এ পোকাগুলো পাতা খেলেও ফসল খায় না। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থেকে টেকনাফের লম্বরী পাড়া এলাকায় পরিদর্শনে যাওয়া বিশেষজ্ঞ দলের সদস্যরা।

বিশেষজ্ঞ দলের টিমটি এ সময় তারা সোহেল সিকদার নামে এক যুবকের বাগানে পোকায় কাটা গাছের পাতা পর্যবেক্ষণ করেন। পোকাটি এর আগেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দেখা গেছে বলে জানান বিশেষজ্ঞরা।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মূল কুমার দত্ত বলেন, শুনেছিলাম টেকনাফের এই অঞ্চলে পঙ্গপালের দেখা মিলেছে। আসলে সরেজমিনে আমরা পোকাগুলোকে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি আসলে এটি বিধ্বংসী পোকা পঙ্গপাল নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, টেকনাফের এই পোকাটি আসলে ঘাসফড়িং এর একটা প্রজাতি।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close