হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

০২ মে ২০২০, ০১:৩১ PM

© সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ‘আপনার কৃষক হটলাইনে’ ফোন পেয়ে দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার ( ১ মে ) উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য কর্মীরা দেবীদ্বারের কুরুইন গ্রামের কৃষক রেনু মুন্সীর ৩২ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন।

ছাত্রলীগের সভাপতি কাউছার অনিক বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে কৃষি শ্রমিকের অভাবে কৃষক রেনু মুন্সী তার ৩২ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে তুলতে পারছিলেন না। সকালে ‘আপনার কৃষক হটলাইনে’ ফোন পেয়ে তা যাচাই বাছাই শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় জমি থেকে তার ধান কেটে মাড়াই করে দিয়েছি।

প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় উত্তর জেলা ছাত্রলীগ এ কর্মসূচি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক যাদব রায়, সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, সদস্য মো. আমির হোসেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুল হাসান প্রমুখ।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬