ফের বাড়তে পারে সাধারণ ছুটি

০১ মে ২০২০, ০৪:২৩ PM

© ফাইল ফটো

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ রয়েছে সবকিছু। এসময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানও।

তবে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে চাচ্ছে সরকার। এ জন্য আগামী রোববার উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

জানা গেছে, ওইদিন বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করবেন। সেখানে সাধারণ ছুটি আরও বাড়ানো হবে কিনা সে বিষয়েও আলোচনা হতে পারে। সীমিত পরিসরে কারখানা, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হলেও সাধারণ ছুটি বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সভায় সাধারণ ছুটি বাড়বে কি’না তা নিয়ে যে আলোচনা হবে, সে সুপারিশ মোতাবেক করোনা সংক্রান্ত জাতীয় কমিটি ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গঠন করা জাতীয় কমিটির সভাপতিও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সভা আহবান করার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সভার নোটিশ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে দেয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছেও সভায় উপস্থিত থাকতে সভার নোটিশ বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে কয়েক দফা বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। গত ২৬ মার্চ থেকে গণপরিবহনও বন্ধ রয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬