ঝিনাইদহে ত্রাণের দাবিতে চেয়ারম্যানকে গণধোলাই

০১ মে ২০২০, ০৯:৪৫ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে লকডাউন চলছে। এত কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্থ এসব মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করছে সরকার। তবে অনেক এলাকায় সহযোগিতা না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এমনকি খোদ রাজধানীতেও ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করার মতো ঘটনা ঘটেছে।

এবার ঝিনাইদহে ত্রাণের দাবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ত্রাণ বঞ্চিত একদল নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। সে সময় এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম নজরুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েক’শ নারী পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম এক নারীর সাথে অসৌজন্যমুলক আচরণ করলে উপস্থিত বিক্ষোভকারীরা তাকে মারধর করে লাঞ্ছিত করে। সেসময় তার সহযোগিরা এসে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে যায়। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সিনিয়র অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৭ মার্চ ২০২৬
বনবিভাগের অভিযানে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ
  • ২৭ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে স্ত্রী-সন্তানসহ প্রাণ হারালে…
  • ২৭ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হয়েও পরীক্ষা কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক…
  • ২৭ মার্চ ২০২৬
আবারও তলানিতে স্বর্ণের দাম, এবার ভরি কত?
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence