গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

২৭ মার্চ ২০২৬, ১২:০৯ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১২:১১ PM
ভর্তি পরীক্ষার কেন্দ্র

ভর্তি পরীক্ষার কেন্দ্র © টিডিসি ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৭ শে মার্চ) সকাল ১১টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলে বেলা ১২ টা পর্যন্ত। 

আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। 

অসুস্থতাজনিত কারণে সেবা দিতে প্রস্তুত ছিল মেডিকেল টিম। এছাড়াও সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত ছিল বিএনসিসি, রোভার স্কাউট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারেন। 

প্রশ্ন দেখুন এখানে

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬