করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

২৫ এপ্রিল ২০২০, ০৯:৫৯ PM

© ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যাংকার করোনায় আক্রান্ত হওয়ার মাঝেই এবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেল। এ নিয়ে এ জেলায় প্রথম কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলেন। করোনা আতঙ্কের মাঝে ডেঙ্গু রোগী ধরা পড়ায় শ্রীমঙ্গলজুড়ে ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত তারেক শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা। অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। সপ্তাহ পেরিয়েও জ্বর ভালো না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারেক। সেখানে ডেঙ্গু ধরা পড়ে তার।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জ্বরের তীব্রতা ও উপসর্গ দেখে হাসপাতাল কতৃর্পক্ষ পরীক্ষা করে শনিবার তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পান। শ্রীমঙ্গল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সম্প্রতি আক্রান্ত ব্যক্তিটি জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার জ্বর পরীক্ষা করে ডেঙ্গুর বিষয় নিশ্চিত হই। ডেঙ্গু আক্রান্ত তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close