অনলাইনে কোর্ট: বৈঠকে বসছেন প্রধান বিচারপতি

২৩ এপ্রিল ২০২০, ০৯:০৪ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সরকারের ঘোষিত সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সমন্বয় করে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে স্বল্প পরিসরে উচ্চ আদালতের দু’একটি বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টে স্বল্প পরিসরে বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় সরব হন বেশ কিছু আইনজীবী। তবে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালনার প্রস্তাবের বিষয়ে বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন দু'একজন আইনজীবী। তবে এ পদ্ধতিতে স্বল্প পরিসরে বিচার কাজ চালানো হবে কিনা সেই সিদ্ধান্ত বিচারপতিদের এই বৈঠক হতে আসার সম্ভাবনা রয়েছে।

গতকাল রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন বিষয় নিয়ে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন। আজ প্রধান বিচারপতি মহোদয় বিভিন্ন বিষয় নিয়ে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে এর আগে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করে জামিন ও অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিতের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬