বেতন বুঝে পেলেন সাকিবের ফার্মের ১৫০ শ্রমিক

২২ এপ্রিল ২০২০, ০৭:৫৫ PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী এলাকায় অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁকড়া ফার্মের ১৫০ শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফার্মের জেনারেল ম্যানেজার সালাউদ্দীন।

সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের জেনারেল ম্যানেজার সালাউদ্দীন বলেন, ১৫০ জন শ্রমিকের বকেয়া বেতন সবটুকুই পরিশোধ করা হয়েছে। সাকিব ভাই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য টাকা পাঠিয়েছেন।

এর আগে বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে ফার্মের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। যদিও সাকিব আল হাসান তার ফেসবুক পেজে জানিয়েছেন, বকেয়া বেতনের বাকি থাকার বিষয়টি তিনি অবগত ছিলেন না।

বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, সাকিবের খামারের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হয়েছে। বেতন পেয়ে শ্রমিকরা সাকিব আল হাসানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

শ্রমিকদের টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন সাকিব আল হাসানের কাঁকড়া খামার প্রকল্পের তত্ত্বাবধায়ক ক্রিকেটার সগীর হোসেন পাভেল, জেনারেল ম্যানেজার সালাউদ্দিন, সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ ফার্মের কর্মকর্তা ও কর্মচারীরা।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close