করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এবার নিজের সবচেয়ে প্রিয় ও ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক।
জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে অভিজাত ক্রিকেটে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে প্রবেশ করেছিলেন মুশফিকুর রহিম। সেবার ঠিক ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি। করোনা মোকাবেলায় এবার সেই ঐতিহাসিক ব্যাটটিই হাতছাড়া করছেন মুশফিক। নিলামে তোলা এই ব্যাট বিক্রির টাকা ব্যবহৃত হবে করোনা মোকাবেলায়।
এর আগে করোনাভাইরাস মোকাবেলায় দাতব্য কাজের জন্য বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। এছাড়া পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম নিলামে তুলেছিলেন তার স্বাক্ষর করা একটি ব্যাট ও বল।