করোনায় মৃতদের দাফনে জমি দিলেন এএসপি রাসেল

১৬ এপ্রিল ২০২০, ০৫:৫২ PM

© সংগৃহীত

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, সঙ্গে নতুন নতুন ঘটনাও ঘটছে। সংক্রমণের গুজবে কোথাও করোনা বা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে দাফনে বাধা দেয়া হচ্ছে। এরমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাবে তাদের দাফনের জন্য জমি দেওয়ার কথা জানিয়েছেন সিআইডির সিনিয়র এএসপি এনায়েত করিম রাসেল।

নিজের এলাকা মানিকগঞ্জে এ জমি দেবেন বলে জানিয়েছেন তিনি। জমিটি নিজেদের পাশাপাশি বেওয়ারিশ মরদেহ দাফনের জন্য এক বছর আগে এনায়েত করিম কিনেছিলেন। বিষয়টি জেলা প্রশাসকসহ পুলিশের উধর্র্তন কর্মকর্তাদেরও জানিয়েছেন তিনি।

একবছর আগে কেনা দশ শতাংশ জমিতে শুধু মানিকগঞ্জ বা আশপাশের এলাকাই নয়, দেশের কোথাও কেউ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফনে বাধা পেলে তাকে এখানে সমাহিত করা যাবে। করোনায় মারা যাওয়া মানুষের দাফনের জন্য নিজের এমন উদ্যোগের কথা প্রকাশ্যেই জানান তিনি।

এনায়েত করিম রাসেল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, মানিকগঞ্জে বাসা/ মানিকগঞ্জে বাসা কিন্তু বসবাস অন্য জায়গায় বা বাংলাদেশের যে কেউ আল্লাহ না করুক করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে বিনা সংকোচে এখানে নিয়ে আসুন। গংগাধরপট্টি চকে উত্তর-পূর্ব কোণে নওখন্ডা আমাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে। আশপাশে কোনো জনবসতিও নেই। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে কবর দেয়া সবার জন্য উন্মুক্ত।

মানিকগঞ্জ জেলা প্রশাসক অথবা মেয়রের কাছ থেকে অনুমতি নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি।

পাশাপাশি নিজের মোবাইল নম্বর (০১৭৩০৩৩৬২২৩), ও তিন বন্ধু ডিএফএম লোটাস (০১৭৭৭৩০৫০১৬), ও শুভ (০১৭১২২৯২৯২২), মোস্তফা (০১৭১২৫৫৭০৮৬) যে কারো সঙ্গে যোগাযোগ করার জন্য বলেছেন এনায়েত রাসেল।

জানতে চাইলে পুলিশ কর্মকর্তা এনায়েত করিম রাসেল বলেন, গতবছর জমিটা কেনা হয়েছে। যেখানে বেওয়ারিশ লাশ দাফন করতে পারবে এমন চিন্তা ছিল। কিন্তু করোনার আক্রমণের পর দেখতে পাচ্ছি অনেক জায়গায় মরদেহ দাফন করতে দেয়া হচ্ছে না। এটা দেখে খুব কষ্ট লাগলো। পরে সিদ্ধান্ত নিয়েছি এখানে চাইলে যে কেউ করোনার রোগী বা বেওয়ারিশ মরদেহ দাফন করতে পারবেন।

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬