চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্তের নির্দেশ

১৩ এপ্রিল ২০২০, ০৫:০৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

রবিবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন।

চিঠিতে বলা হয়েছে, ইদানিং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বিশেষ ওএমএস (চাল/আটা), খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল বিভিন্ন ডিলার, ইউনিয়ন পরিষদের সদস্য ও গোডাউনসহ তাদের সঙ্গে জড়িত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা আত্মসাৎ করা হচ্ছে।

এতে বলা হয়েছে, ইতিমধ্যে এ বিষয়গুলো নজরে এনে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আত্মসাৎকৃত চাল জব্দ করে মামলা করছে। বিষয়টি মন্ত্রণালয়সহ সর্বমহলে উদ্বেগের সৃষ্টি করছে।

এতে আরও বলা হয়, এ রকম অনাকাঙ্ক্ষিত কিংবা পরিকল্পিত চাল আত্মসাতের ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে ওই ডিলারের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হল।

চিঠিতে বলা হয়, প্রয়োজনে কোনো এলাকার সব ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া কিংবা জেলা প্রশাসকরা তাদের বিবেচনায় দক্ষ, যোগ্য ও সৎ কোনো ব্যক্তি বা ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দিতে পারবেন বলেও নির্দেশনা দিয়েছেন খাদ্য সচিব।

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬