রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত

১২ এপ্রিল ২০২০, ০৯:৩১ PM

© ফাইল ফটো

রাজশাহীতে ঢাকা ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীতে এটিই প্রথম করোনা আক্রান্ত রেনাগী। এই রোগীর বাড়ি জেলার পুঠিয়া উপজেলায়।

গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। পরীক্ষা শেষে রোববার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। রাজশাহীর সিভিল সার্জন মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পুঠিয়ার ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ওই পরিবারের সকল সদস্যকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এলাকায় মাইকিং করে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকাও তৈরি করেছে প্রশাসন। তাদেরকেও লকডাউনের মধ্যে রাখা হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন এনামুল হক জানান, রাজশাহীতে এই প্রথম একজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেল। পুঠিয়া থেকে এর আগে কোনো রোগীর নমুনা পরীক্ষা করা হয়নি। এ জন্য তাঁরা ঘোষণা দিয়েছিলেন, যাঁরা ঢাকা থেকে বা বাইরে থেকে বাসায় ফিরেছেন, তাঁদের নমুনা পরীক্ষা করাবেন। তারই ধারাবাহিকতায় এই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬