যশোরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

১২ এপ্রিল ২০২০, ০৮:২৪ PM

© ফাইল ফটো

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৩ বছর বয়সী ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন।

রবিবার বিকেল তিনি করোনা আক্রান্ত বলে জানতে পারেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারাণী দেবনাথ। এই প্রথম যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো।

করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে মনিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তাঁকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে নেওয়ার প্রক্রিয়া চলছে। যেসব চিকিৎসক তাঁকে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখাসহ এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনার লক্ষণ থাকায় যশোর জেলা থেকে এ পর্যন্ত ১০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে একজনের শরীরে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মীর শরীরে করোনার লক্ষণ দেখা দিলে ৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তিনি বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তির শরীরে জ্বর ও মুখে ঘা রয়েছে। সর্দি-কাশি বা শ্বাসকষ্টের কোনো লক্ষণ তাঁর শরীরে নেই।

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬