© টিডিসি ফটো
করোনাভাইরাস সঙ্কটে হতদরিদ্র ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের যুবকদের সংগঠন ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। আজ রবিবার পীরগঞ্জের বিভিন্ন এলাকায় মোট একশটি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল,হাফ কেজি ডাল, ২কেজি আলু, হাফ কেজি তেল, হাফ কেজি লবণ ও ১ টি সাবান।
ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এবং পীরগঞ্জ হিসাববিজ্ঞান প্রাইভেট সেন্টারের পরিচালক মো. রুবেল আলী বলেন, সারাবিশ্ব যখন করোনার মহামারী নিয়ে ক্রান্তিকাল মুহুর্ত পার করছে সেসময় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণসামগ্রী গরীবদের মাঝে পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, আমরা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত সহযোগীতার মাধ্যমে একশটি পরিবারে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এসময় তিনি আরো বলেন, আমাদের এই ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।