মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকাশ, দেখুন এখানে

২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে অধিদপ্তর এ নীতিমালা প্রকাশ করা হয়।  

নীতিমালার ভুমিকায় বলা হয়েছে, এমপিও শিটে মুদ্রিত জন্মতারিখ পরিবর্তন/সংশোধন নীতিমালা-২০২৬ প্রকাশ করা হলো। শিক্ষক কর্মচারীদের এমপিও শিটে জন্ম তারিখ ভুল এন্ট্রি হওয়ার বিষয়ে সংশোধনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আবেদন পাওয়া যাচ্ছে। অধিকাংশ ভুল এন্ট্রিই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পূর্বে মাউশি অধিদপ্তরের রেকর্ড হতে প্রাপ্ত। তাছাড়াও অনলাইনে এমপিও এর আবেদন করার সময় কেউ কেউ জন্ম তারিখ, নামের বানান ভুল এন্ট্রি দিয়ে থাকে। জন্মতারিখ ভুল এন্ট্রি সংশোধনের কোন বিধান বিদ্যামান এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত নেই। ফলে, ঐ ভুল এন্ট্রি সংশোধনের বিষয়গুলি নিষ্পত্তি করা যাচ্ছে না। এসব জটিলতা নিরসন কল্পে এমপিও শিটে সঠিক জন্মতারিখ এন্ট্রির কার্যক্রম গ্রহণ করা সমীচীন।

নীতিমালা দেখুন এখানে

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত নীতিমালায় ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে

আবেদনের প্রেক্ষিতে প্রথম এমপিও আবেদনের সময় দাখিলকৃত দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে আলিম) পরীক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত জন্মতারিখ অনুযায়ী এমপিও শিটে জন্মতারিখ সংশোধন করা যাবে। চাকুরির আবেদনের সময় কোন প্রার্থীর দাখিল বা সমমানের সনদ দাখিল করা থাকলে উক্ত সনদে উল্লেখিত জন্ম তারিখকে ভিত্তি হিসাবে গণ্য করা হবে।

যেসব কর্মচারী দাখিল বা সমমানের চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তাদের বয়স সংশোধন করা যাবে না। জন্ম তারিখ সংশোধনের আবেদন শুধুমাত্র এমপিও শিটে করণিক ভুল এন্ট্রি সংশোধনের আবেদন হিসাবে বিবেচিত হবে।

আবেদনকারীকে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর সঠিক জন্মতারিখ প্রতিস্থাপনের জন্য সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের সাথে এমপিও কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ, দাখিল/দাখিল বা সমমান পরীক্ষার সনদ, নিয়োগপত্র, যোগদানপত্রসহ এমপিও নীতিমালার (২০১৮) এ উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উক্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করার জন্য প্রয়োজনে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন : মাদ্রাসা শিক্ষকদের বদলির ফাইল শিক্ষামন্ত্রীর দপ্তরে

গঠিত কমিটি আবেদনকারীর সনদ এবং অন্য কোন প্রমাণক প্রয়োজনবোধে যে কোন বোর্ড বা আইনগত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করতে পারবে। যাচাই-বাছাই শেষে কমিটি মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর সুপারিশ পেশ করবে। মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আবেদন নিষ্পত্তির (মঞ্জুর/ নামঞ্জুর) ৭ দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীকে জানাতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সঠিক জন্মতারিখ প্রতিস্থাপনের আবেদনের বিষয়ে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর দিক নির্দেশনা গ্রহণ করবেন।

নতুন শিক্ষক-কর্মচারীগণের ক্ষেত্রে প্রথম এমপিও প্রাপ্তির পর এমপিও শিটে জন্মতারিখ সম্পর্কিত ভুলভ্রান্তি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশোধনের জন্য আবেদন করতে হবে। কোন শিক্ষক বা কর্মচারীকে অবসর গমণের কমপক্ষে এক বছর পূর্বে সঠিক জন্মতারিখ অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে।

সঠিক জন্মতারিখ প্রতিস্থাপনের আবেদন নিষ্পত্তি হলে যদি কোন শিক্ষক বা কর্মচারীর চাকরি কাল বৃদ্ধি পায়, তিনি কোন বকেয়া দাবি করতে পারবেন না। এ সংক্রান্ত (৩০০/-) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা আবেদনের সাথে জমা দিতে হবে।

সঠিক জন্মতারিখ প্রতিস্থাপনের আবেদনের বিষয়ে ভুল তথ্য দাখিল, একই আবেদনের পুনরাবৃত্তি অথবা ইচ্ছাকৃতভাবে অধিদপ্তরের কার্যপরিবেশ ভারাক্রান্ত করার অভিপ্রায়ে কোন শিক্ষক বা কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যাবে। কোন আবেদন নামঞ্জুর হলে নামঞ্জুরের তারিখ হতে দুই মাসের মধ্যে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর আপিল করা যাবে।

এ ছাড়াও নীতিমালায় আবেদনে ভুলের ধরণ ও করণীয় সম্পর্কে একটি ছক ও নির্দেশানও দেওয়া হয়েছে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9